অস্ত্রসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ সোলায়মান। গত বৃহস্পতিবার রাতে নগরের রউফাবাদ এলাকা থেকে এলজি ও একটি কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সোলায়মানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।