অস্ত্রসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে শুভাশীষ আচার্য (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নগরের সিটি গেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আকবর শাহ থানার পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় সিটি গেট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে শুভাশীষের শরীর তল্লাশি করে একটি পয়েন্ট টু টু বোরের বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। এ সময় শুভাশীষ আচার্য নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। নগরের চান্দগাঁও এলাকার আচার্যপাড়ায় তাঁর বাড়ি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।