অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দুটি বিদেশি পিস্তল, দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান, ছয়টি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে ফেনী সদর উপজেলার দেবীপুর স্টার লাইন পেট্রলপাম্প এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁরা হলেন মো. নাজিম উদ্দিন ওরফে শাকিল (২৬) ও মো. আবদুর রশিদ ওরফে সুরুজ (২৮)। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল বলেন, গ্রেপ্তার দুজনকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যা ব বাদী হয়ে অস্ত্র মামলা করেছে। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার করা দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।