অস্ত্রসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. আনোয়ার ও মো. উসমান গণি। গত সোমবার রাতে নগরের ধনিয়ালাপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করে ডবলমুরিং থানার পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথে৵র ভিত্তিতে অভিযান চালিয়ে একটি রিভলবার এবং দুটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার উসমানের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে আরও চারটি মামলা রয়েছে।