প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কানুনগোপাড়া থেকে গতকাল শনিবার বিকেলে দেশীয় বন্দুকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। পরে তাঁদের থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দীঘিনালা উপজেলার কলেজপাড়া এলাকার অসীম চাকমা (৩২) ও একই উপজেলার নুনছড়ি ডিপিপাড়া এলাকার সুখময় চাকমা (৩০)। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।