অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরের খুলশী থানার পলিটেকনিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ইমন গাজী ওরফে টুটুল ও সুমন ইসলাম। তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ইমনের বাড়ি পটুয়াখালীতে এবং সুমনের বাড়ি চাঁদপুরে। তাঁরা দুজনেই ঢাকার যাত্রাবাড়ীতে থাকেন। তবে তাঁদের দেওয়া ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তার হওয়া সুমনের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে সোমবার (আজ) আদালতে রিমান্ডের আবেদন করা হবে।