অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি বন্দুকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা দুজনের কাছে দেশি বন্দুক পাওয়া যায়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।