অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. রাসেল, মো. জহির আলম ও মো. মনির (৩৪)। গত বৃহস্পতিবার রাত একটার দিকে নগরের টাইগারপাস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, নগরের পলোগ্রাউন্ড এলাকা থেকে টাইগারপাস মোড়ের দিকে যাওয়ার পথে সিএনজিচালিত একটি অটোরিকশাকে থামায় পুলিশ। এ সময় যাত্রী আসনের পেছনে খবরের কাগজে মোড়ানো অবস্থায় একটি এলজি ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এএসআই হারুন অর রশিদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।