অস্ত্রসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের রুমালিয়াছড়ার সমিতি বাজারে গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসনাত বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করা করেছে। তারা হলো সমিতি বাজারের একরাম, মো. তৈয়ব ও হাবিব উল্লাহ। এ সময় দেশীয় বন্দুক, রামদা ও তিনটি কাতুর্জ উদ্ধার করা হয়। কক্সবাজার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) দেওয়ান আবুল হোসেন জানান, তিন সন্ত্রাসীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।