অস্ত্রসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার লাখেরগাঁও গ্রাম থেকে গত রোববার রাতে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন আবদুর রউফ (৪৫), জাহাঙ্গীর আলম (৩৭), তৈয়ব আলী (২৬) ও রেজাউল করিম (৪০)। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আমিরুল্লা প্রথম আলোকে জানান, লাখেরগাঁও গ্রামের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গ্রেপ্তারকৃতরা। গোপন তথ্যের ভিত্তিতে তা জানতে পেরে র্যাব সেখানে অভিযান চালায়। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে।