অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে অস্ত্র ও জাল টাকাসহ গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁরা হলেন ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার (৩৩) ও গুপ্তমানিক গৌনটোলা গ্রামের আবু হানজালা (২৫)। চাঁপাইনবাবগঞ্জ র্যা ব-৫ ক্যাম্পের কমান্ডার মেজর আবদুস সালাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গুপ্তমানিক গৌনটোলা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে নয় কেজি গানপাউডার, ছয়টি গুলি, একটি ম্যাগাজিন ও এক হাজার টাকার জাল নোটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আরেকটি ঘটনায় উপজেলার উমরপুর বাজার থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৩টি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।