প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রিকু চন্দ্র দাশ (২২), মো. কাউসার (২২), মো. মামুন (২০) ও মো. কাওসার (২৩)। গত সোমবার গভীর রাতে নগরের খুলশীর জাকির হোসেন রোড থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, জাকির হোসেন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।