অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা নগরের সুবর্ণপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঁরা হলেন—সোহরাব হোসেন, আল-আমিন, মো. ওয়াসিম, মো. খোকন ও মো. সোহাগ। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল হক বলেন, ওই পাঁচজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে একটি এলজি, একটি কাটা রাইফেল, ছয়টি কার্তুজ ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।