অস্ত্রসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের আল্লামা ইকবাল রোড, কলেজ রোড ও গলাচিপা এলাকায় চামড়া ছিনিয়ে নেওয়ার সময় অস্ত্রসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা। গত শুক্রবার রাত আটটায় র‍্যাব-১১-এর একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন তাইজুল ইসলাম ওরফে জুয়েল, রাজীব, সজীব, শুভ, ইয়াছিন আরাফাত, আহম্মদ আলী ও আল আমিন মিয়া। তাঁরা নগরের কলেজ রোড, গলাচিপা ও চাষাঢ়া বালুর মাঠ এলাকার বাসিন্দা। র‍্যাব-১১-এর এএসপি আলেপউদ্দিন বলেন, র‍্যাবের সদস্যরা তাঁদের তল্লাশি করে চারটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে।