অস্ত্রসহ ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাস এলাকা থেকে মো. ফরহাদ (২০) নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ ওই ইনস্টিটিউটের ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক দুলাল হোসেন জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি|