অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলায় অস্ত্রসহ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান ওরফে সুমনকে (২২) আটক করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কাশীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে সুমন অস্ত্র প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁর বিপক্ষের নেতা-কর্মীসহ এলাকাবাসী অস্ত্রসহ তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সুমন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও কোনাবাড়িয়া গ্রামের খালেকুজ্জামান মন্টুর ছেলে। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে সুমনের পরিচিতি নিশ্চিত করেন।