অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ভরামুহুরীর হিন্দুপাড়া এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে অস্ত্রসহ জমির উদ্দিন (২৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার শফিউল আলমের ছেলে। মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, জমির উদ্দিনের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা আছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, চকরিয়ার ভরামুহুরী এলাকা থেকে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।