অস্ত্রসহ দম্পতি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর থেকে গতকাল বৃহস্পতিবার দুটি অস্ত্র, ৫১টি কার্তুজসহ দুজনকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন উপজেলার পার্শ্বেখালী গ্রামের মতিয়ার গাজী (৩৬) ও তাঁর স্ত্রী হাসিনা খাতুন (৩২)। র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন বলেন, সকালে পার্শ্বেখালী গ্রামে মতিয়ার গাজীর বাড়িতে তল্লাশি করে একটি বিদেশি বন্দুক, একটি পাইপগান ও ৫১টি কার্তুজ পাওয়া যায়। এ সময় মতিয়ার ও তাঁর স্ত্রী হাসিনাকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বনদস্যুদের অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে।