প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ গতকাল বুধবার ভোরে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২৯টি গুলি, চারটি ম্যাগাজিন, ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন পিকআপ ভ্যানের চালক দ্বীন ইসলাম (৩০) ও সহকারী মোহাম্মদ আলী (৩২)। তাঁদের বাড়ি ঢাকা ও নারায়ণগঞ্জে। পুলিশ জানায়, ভোর সাড়ে চারটার দিকে সেতুর পশ্চিম পাড়ের গোল চত্বর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ হেলালুদ্দিন জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।