অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় তিশা পরিবহনের একটি বাস তল্লাশি করে একটি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ভূঁইয়া ওই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম ঘাটিয়াডাঙা এলাকার মোহাম্মদ ফারুক (৩১) ও উখিয়া উপজেলার কুতুপালং এলাকার জাহেদ হোসেন (২৮)।