অস্ত্রসহ পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কালীবাড়ি এলাকা থেকে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া নয়টি মামলার অভিযুক্ত আসামি তানিম আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাত একটার দিকে তাঁকে একটি অত্যাধুনিক পাইপগানসহ গ্রেপ্তার করা হয়।

তানিম নগরের আখালিয়া নোয়াপাড়া এলাকার বাসিন্দা। মহানগরের জালালাবাদ থানার উপপরিদর্শক এবং শিবেরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার দাশ জানান, তানিমের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।