অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার রুহুল্যাডেবা পাহাড়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাত সৈয়দ বাহিনীর পাঁচ সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শফিক, সোহেল, দেলোয়ার, মান্নান ও দিদার। তাঁদের বাড়ি সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রুহুল্লার
ডেইল গ্রামে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি এলজি, চারটি কার্তুজ, তিনটি কার্তুজের খোসা, তিনটি ছোরা, চারটি মুখোশ ও পাঁচটি রড উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খুরুশকুল এলাকায় কুখ্যাত ডাকাত দল সৈয়দ বাহিনীর ১২-১৩ জন সদস্য পাহাড়ে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।