অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল শনিবার র্যা ব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি উৎপল কুমার রায়ের নেতৃত্বে র্যা ব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
আটক ব্যক্তির নাম গাজী মণ্ডল (৪৩)। তিনি ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার গানদিনা গ্রামের জহির উদ্দীন মণ্ডলের ছেলে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৬) গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) উৎপল কুমার রায় জানান, অস্ত্র চোরাচালানের গোপন সংবাদ পেয়ে র্যা ব সদস্যরা গাংনীর কাজিপুর সীমান্তের ১৪৪ মেইন পিলার দূরবর্তী স্থানে ওত পেতে থাকেন। এ সময় ওই পথ দিয়ে গাজী মণ্ডল বাংলাদেশের ভেতরে ঢোকেন। তখন র্যা ব সদস্যরা ওই ব্যক্তিকে আটক করলে তাঁর কাছ থেকে ৭ দশমিক ৬৫ মডেলের দুটি পিস্তল, একটা শটগান, একটা ম্যাগজিন, ১৬টি পিস্তল এবং শটগানের গুলি উদ্ধার করা হয়।