অস্ত্রসহ মামা ভাগনে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের অভয় মিত্র ঘাট এলাকা থেকে গতকাল শনিবার কাজী জসীম ও আবদুল নোমান নামের দুজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তাঁরা মামা-ভাগনে। তাঁদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, কামাল আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে কাজী মোশাররফ হোসেন নামের অপর এক ব্যক্তি গতকাল অভয় মিত্র ঘাটে আসেন। এ সময় দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে কামালের ছেলে নোমান মোশাররফের মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করেন। নোমানের মামা জসীমও সেখানে ছিলেন। এ সময় স্থানীয়রা তাঁদের আটকে রাখেন।
ওসি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে।