প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে গত রোববার রাতে অস্ত্র, গুলি, ককটেলসহ রাজু আহমেদ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কানাইখালী এলাকার বাসিন্দা রাজু রাত ১০টার দিকে শহরের সাহারা প্লাজার পেছনে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আটটি গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।