প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্নেয়াস্ত্রসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যর্থনা কর্মসূচিতে অংশ নেওয়ায় যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটক থেকে তাঁকে আটক করা হয়।
আটক সেলিম খান ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তিনি বিমানবন্দরে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বলেন, সেলিম খানের সঙ্গে দুটি গুলি ছিল। অস্ত্রটির লাইসেন্স রয়েছে বলে দাবি করেছেন তিনি।