প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী আবদুল আজিজকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক, সাত রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে আজিজ বিভিন্ন লোকজনকে পাহাড়ে আটকে রেখে টাকা আদায় ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন।