প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী-বদরখালী সেতুর পশ্চিম পাশে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আবদুল মালেককে (৪০) গ্রেপ্তার করেছে। তিনি মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। এর সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, মালেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী মহেশখালী সাগর চ্যানেলে জেলেদের মাছসহ মালামাল লুটপাটের প্রস্তুতি নিচ্ছিল।