অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মাহবুবুর রহমানকে (২৮) অস্ত্রসহ গত বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। রামগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মাহবুবুর রহমানকে ইছাপুর ইউনিয়নের ছোন্দড়া গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, একটি রামদা, একটি চায়নিজ কুড়াল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাহবুবুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।