অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকায় গতকাল মঙ্গলবার র্যা ব-১ সদস্যরা এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন। জুয়েল (২৫) চাঁদপুরের মতলব উত্তরের বাসিন্দা। পুলিশ জানায়, র্যা ব-১-এর একটি দল গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কলমেশ্বর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশ থেকে চিহ্নিত সন্ত্রাসী জুয়েলকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি শটগান, চারটি ম্যাগজিন, পিস্তল ও শটগানের ১০৩টি গুলি, ৫০টি শটগানের খোসা, একটি ল্যাপটপ, ১৪টি মুঠোফোন, একটি মোটরসাইকেল ও নগদ চার লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।