অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারে ছয়টি গুলি ও একটি বিদেশি পিস্তলসহ নূর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী রোকেয়া বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
ডোমার উপজেলা শহরের রেলগেট এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নূর ইসলাম ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র্যাব-১৩–এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।