অস্ত্রসহ ৪ দস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের জলদস্যু মনা বাহিনীর চার সদস্যকে আটক করেছে র্যা ব। গতকাল বুধবার ভোরে খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারীর বানিশান্তা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি একনলা বন্দুক, ২৩টি গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধার করে র্যা ব। আটক জলদস্যুরা হচ্ছেন খোকন সরদার, সাহেব আলী গাজী, আলমগীর ব্যাপারী ও শহর আলী। র্যা ব-৬ এর কোম্পানি কমান্ডার লে. এম এম জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ঢাংমারীর বানিশান্তা গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের মনা সরদারের ঘরে বসে জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানের সময় বাহিনীপ্রধান মনাসহ অন্যরা সুন্দরবনে পালিয়ে যান।