অস্ত্রসহ ৫ জলদস্যু গ্রেপ্তার
অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ইপিজেড থানার পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জলদস্যুরা হলো হাতিয়ার বেলাল হোসেন, ভোলার মনজু, নওগাঁর রুহুল আমিন, বাগেরহাটের রবিউল ও চকরিয়ার সুমন। তাদের কাছ থেকে দুটি এলজি, তিনটি কার্তুজ, আটটি সিগন্যাল রকেট প্লেয়ার, চারটি ছুরি ও ডুবুরিদের ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের বেড়িবাঁধ এলাকায় প্রথমে বেলাল ও মনজুকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘জলদস্যুরা নদী ও সাগরে জেলেদের কাছ থেকে মাছ ও জাল লুট করে বলে স্বীকার করেছে।