অস্ত্রসহ ৫৬ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন বাস স্টেশনে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারের পর ৫৬ জনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।