অস্ত্রোপচারের সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের একটি ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এক গর্ভবতীর অস্ত্রোপচারের সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এ ঘটনায় পুলিশ চিকিৎসকসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁচপুর এলাকার সুফিয়ান মিয়ার গর্ভবর্তী স্ত্রী মর্জিনা আক্তার গত সোমবার সন্ধ্যায় মডার্ন ক্লিনিকে ভর্তি হন। রাতে অস্ত্রোপচারের সময় কর্তব্যরত চিকিৎসক মর্জিনার নবজাতক সন্তানের মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। বিষয়টি জানার পর গতকাল সকালে এলাকাবাসী কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ এনে ক্লিনিকটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক সুজিত কুমার, সেবিকা মফিজা বেগম ও খাদিজা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।