প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রাম থেকে বাদশা লস্কার নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, বাদশা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। ২টি চায়নিজ এসএমজি, ১টি দোনলা শুটারগান ও ১০৮টি গুলিসহ তাঁকে আটক করা হয়েছে। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, তাঁদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোরে ব্যাসপুর গ্রামে অভিযান চালিয়ে ওই অস্ত্র-গুলিসহ বাদশাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।