প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ সোহাগ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে নগরের একে খান গেট থেকে তাকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ। নগরের আকবর শাহ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আল আমিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোহাগের কোমর থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করা হয়। সন্দ্বীপ থেকে অস্ত্রটি নিয়ে সে ঢাকায় যাচ্ছিল। বাসে ওঠার আগ মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।