অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী পৌর বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের সামনে আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঈশ্বরদী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কে এম আখতারুজ্জামান বলেন, তিনি শহরের রেলগেট থেকে লেকরোড সিলপট্টি এলাকার দলীয় কার্যালয়ে সামনে এসে দাঁড়ালে কিছুক্ষণ পর একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় বিএনপির মেয়র প্রার্থী মোখলেসুর রহমান দলীয় কর্মীদের নিয়ে কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। ককটেল বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে এলেও কাউকে দেখতে পাননি। তিনি ধারণা করছেন, পাবনা জেলা কমিটি সম্প্রতি ঈশ্বরদীর পৌর বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছেন; সেই বহিষ্কারের কারণে পৌর বিএনপির ক্ষুব্ধ একটি অংশ এ ঘটনা ঘটাতে পারে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীমান কুমার দাশ বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে।