অ্যাম্বুলেন্সে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিলে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। গত রোববার রাতে ডাকাতেরা রাস্তায় গাছ ফেলে অস্ত্রের মুখে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা, সোনার গয়না ও মুঠোফোন লুটে নেয়।
আলমডাঙ্গা থানা–পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বলদিয়া গ্রামের জিয়াউর রহমান অসুস্থ আত্মীয় স্বপ্না খাতুন ও তাঁর মা শেফালী খাতুনকে নিয়ে অ্যাম্বুলেন্স করে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি বন্ডবিল রেলগেটের কাছাকাছি পৌঁছালে তাঁরা ডাকাত দলের কবলে পড়েন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন, আট হাজার টাকা ও সোনার দুটি কানের দুল লুট করে পালিয়ে যায়।