প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ভিটি ভাষানিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী পরিমল চক্রবর্তী ও তাঁর স্ত্রী কৃষ্ণা চক্রবর্তীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় হোমনা থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে পরিমল চক্রবর্তীর বড় ভাই হরিপদ চক্রবর্তী বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা দায়ের করেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। গত সোমবার একদল দুর্বৃত্ত অ্যাসিড মেরে পরিমল ও কৃষ্ণার শরীর ঝলসে দেয়। এ সময় তাঁরা তাঁদের বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।