অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচিতে সালমা বেগম নামের এক গৃহবধূ অ্যাসিডদগ্ধ হওয়ার ঘটনায় তাঁর স্বামী সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল সোমবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উতরাইল বটতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাইফুল বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতি গ্রামের আবদুল সেখের ছেলে।
থানা ও স্থানীয় সূত্র জানায়, ঝগড়ার জের ধরে ১৬ নভেম্বর ভোরে সাইফুল ইসলাম সালমার ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। অ্যাসিডে সালমার মুখমণ্ডলের প্রায় ৭০ শতাংশ ঝলসে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় সালমার বাবা সাইফুলকে আসামি করে বেলকুচি থানায় মামলা করেন। এ বিষয়ে ১৭ নভেম্বর প্রথম আলোয় ‘সিরাজগঞ্জে স্বামীর ছোড়া অ্যাসিডে পুড়ল স্ত্রীর মুখ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ র্যা ব-১২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি (সাইফুল) স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন। বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন, সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।