অ্যাসিড-সন্ত্রাসের শিকার ছাত্রীকে ঢাকায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড–সন্ত্রাসের শিকার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাড়িশ্বর গ্রামের তাসলিমা আক্তার আফরোজাকে গতকাল বুধবার ঢাকায় নিয়ে আসা হয়েছে।
সার্ভাইভাল নেটওয়ার্ক ফর প্রিভেনশন অ্যান্ড বেটার ইনক্রিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা এ উদ্যোগ নিয়েছে।
ছাত্রীর পরিবার ও সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে। আফরোজার মামা মো. শহিদুল্লাহ বলেন, চিকিৎসার অপ্রতুলতার কথা বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে দিলে তিনি ভাগ্নিকে নিয়ে বিপাকে পড়েন।
পরে ময়মনসিংহের স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহায়তায় বেসরকারি সংস্থাটি এ উদ্যোগ নেয়। সংস্থটির কর্মকর্তা মো. জাকির হাসান বলেন, কলেজছাত্রীর চিকিৎসার ব্যবস্থা তাঁদের তত্ত্ববধানে করা হচ্ছে, খরচও তাঁরাই দেবেন।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গ্রামের শামীম মিয়া অ্যাসিড নিক্ষেপ করলে আফরোজার মুখমণ্ডলের একাংশ পুড়ে যায়।