আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকী ছবি
প্রতিকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে জগৎপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নিহত ওই নেতার নাম মনির হোসেন (৫০)। তিনি তিতাস উপজেলা আওয়ামী লীগের সদস্য। জগৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তিনি।

মনির হোসেনের ছেলে মোক্তার হোসেন বলেন, রাত সাড়ে নয়টার দিকে গরমের কারণে বাড়ির পাশে মাদ্রাসার মাঠে তাঁর বাবা বসে ছিলেন। হঠাৎ করেই দুর্বৃত্তরা এসে গুলি করে দ্রুত চলে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে সাত থেকে আটটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।