আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকে (ডন) লক্ষ্য করে আজ শনিবার দুপুরে গুলি ছোড়া হয়। গুলিটি লক্ষ্যভেদ করে পথচারী শিপ্রা কুণ্ডুর গায়ে লাগলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হঠাৎ​ করে মায়ের এমন মৃত্যুতে মেয়ের আহাজারি। ছবি: সাদ্দাম হোসেন

খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকে (ডন) লক্ষ্য করে আজ শনিবার দুপুরে গুলি ছোড়া হয়েছে। গুলিটি লক্ষ্যভেদ করে পথচারী শিপ্রা কুণ্ডুর (৫০) গায়ে লাগলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎ​সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ দুপুর ১২টার দিকে খুলনা নগরের ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় অবস্থিত শীতলাবাড়ি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা মাহমুদ সেখানে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। আর শিপ্রা কুণ্ডু পূজা-অর্চনার জন্য ওই মন্দির এলাকায় যাচ্ছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মাহমুদের ভাষ্য, তিনি শীতলাবাড়ি মন্দিরের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত আসে। তাদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভেদ করে এক নারীর গায়ে লাগে। দুর্বৃত্তদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে তিনি তাদের চিনতে পারেননি।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ শিপ্রাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎ​সক তাঁকে মৃত ঘোষণা করেন।