আ.লীগ নেতার ওপর বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামের ওপর আবারও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে আগরদাঁড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, রাতে শহর থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর বোমা হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে ২০১৩ সালে নজরুল ইসলামের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এতে তাঁর ভাই সিরাজুল ইসলাম নিহত ও তিনি আহত হয়েছিলেন। একই ঘটনায় তাঁর ভগ্নিপতি কাওছার আলী আহত হয়ে পঙ্গু হয়েছেন। সিরাজুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছিলেন। সে মামলার চার্জশিট দিয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা।