আ. লীগের মেয়র প্রার্থীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রবিউল ইসলামকে আচরণবিধি ভঙ্গের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেয়ালে, গাড়িতে পোস্টার লাগানো ও শোডাউন করার দায়ে রবিউল ইসলামকে এই জরিমানা করা হয়।