আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
জমি দখল ও চাঁদাবাজির মামলায় গতকাল রোববার গাজীপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা (৪৫) ও তাঁর ভাই শহর এলাকার কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্রলীগের নেতা লিয়াকত হোসেন (৩৫)।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, ঢাকায় অবস্থিত রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবের থানায় দায়ের করা মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, ওই মামলায় তাঁদের অপর দুই ভাই গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ওরফে এরশাদ ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সামনে ৪ শতাংশ ডোবা জমি ভূমি সংস্কার বোর্ড থেকে ইজারা পায় রংপুর বিভাগ সাংবাদিক সমিতি।