আ.লীগ ও বিএনপির সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আ.লীগের কর্মী মো. লিটন বাদী হয়ে গতকাল শনিবার বিএনপির ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।
আ.লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মো. ইউনুস আলী বলেন, শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী পথসভা শেষে দলীয় নেতা-কর্মীরা শহরের করতোয়া ফিলিং স্টেশনের সামনে এলে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেন। এতে তাঁদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র আবদুস সাত্তার বলেন, ১ নম্বর ওয়ার্ডে পথসভা শেষে ফেরার পথে আ.লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে তাঁদের পাঁচ-সাত জন নেতা-কর্মী আহত হন।