আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের দলীয় ও ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের কাটলা বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সামছুল আলমের নির্বাচনী কর্মী জয়নাল সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, কাটলা বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গতকাল সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এসে প্রথমে মাইক ভেঙে ফেলেন। এরপর তাঁরা সামছুল আলমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের হামলায় সামছুল আলমের পাঁচ কর্মী আহত হন। সামছুল আলম পালিয়ে রক্ষা পান বলে জানান সুলতান মাহমুদ।
আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী বলেন, গতকাল সন্ধ্যার নির্ধারিত নির্বাচনী পথসভায় আসার সময় সামছুল আলমের নির্বাচনী কার্যালয়ের সামনে এলে তাঁর (সামছুল) কর্মীরা তাঁর (ইউনুস) নেতা-কর্মীদের ওপর হামলা করেন। সামছুল আলমের নির্বাচনী কার্যালয় তাঁর লোকজন নিজেরাই ভেঙে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ, র্যা ব ও বিজিবির কয়েকটি দল ঘটনাস্থলে যায়।