আ.লীগ ও যুবলীগ নেতাসহ পাঁচজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাসহ পাঁচজনকে জুয়া খেলার অভিযোগে অর্থদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ আদেশ দেন।
ধুনট থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের কান্দাহার বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নিমগাছি ইউনিয়ন বেড়েরবাড়ি গ্রামের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী (৫৫) ও নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদসহ (৩৮) মোখলেছুর রহমান (৩৫), আবদুস সামাত (৪০), চুন্নু মিয়াকে (৫০) আটক করা হয়। পরে তাঁদের বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও শুনানি শেষে তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন।